ads

মঙ্গলবার , ৪ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে তেল নয় : ডিএমপি কমিশনার

খবর টি পড়েছেন : ১৬৪
মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে তেল নয় : ডিএমপি কমিশনার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে তেল বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওই নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, ‘ইতোমধ্যে আমরা পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি। মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট না থাকলে তেল না সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।’ ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ লেগুনা। এগুলোর কারণে সড়কে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি হয়। তাই রাজধানীতে লেগুনা চলতে দেওয়া হবে না। তবে রাজধানীর উপকণ্ঠ যেমন, কুড়িল ৩০০ ফুট সড়ক ও বসিলার মতো এলাকায় লেগুনা চালানো যাবে বলেও জানান তিনি।
এছাড়া রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ১২১টি বাস স্টপেজ নির্ধারণ করা হয়েছে। এসব স্টপেজ ছাড়া কোথাও বাস না থামানোর নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার আজ পরবর্তী সংবাদ আওয়ামী লীগ ঘোলাপানিতে মাছ শিকারে নেমেছে : রিজভী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads