ads

মঙ্গলবার , ৪ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার আজ

খবর টি পড়েছেন : ১৬৩
বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর পরীক্ষামূলক সম্প্রচার আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। বিকেল ৪টায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের খেলা সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে স্যাটেলাইটটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। খবর বাসসের এ উপলক্ষে বিএস-১-এর তদারকি সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, তারা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা সম্প্রচারের জন্য প্রস্তুত।
এই সম্প্রচারকে বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের পর আমরা তা বিটিভিতে প্রচার করব’।
স্যাটেলাইটটি মহাকাশে স্থান করে নেওয়ার পর থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ড. মাহমুদ বলেন, ‘এখন আমাদের সামনে চলার সময় এসেছে। আমরা আগামী দুই সপ্তাহ পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে বিএস-১-এর কার্যক্রম অবলোকন করব।’
স্থানীয় স্যাটেলাইট টিভি চ্যানেল সমূহের প্রস্তুতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিসিএসসিএল’র প্রকৌশলীরা তাদের সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের ব্যাপারে কাজ করছেন।’
চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সংযোগের জন্য তাতে অন্যান্য স্যাটেলাইট থেকে কিছু যন্ত্রপাতি স্থাপন করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘এই স্যাটেলাইটের প্রস্তুতকারী প্রতিষ্ঠান থমাস অ্যালিনিয়া স্পেস এখনো বিসিএসসিএল-এর কাছে দুটি গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেনি। এই দুই গ্রাউন্ড স্টেশনের প্রাথমিকটি গাজীপুরে এবং মাধ্যমিকটি রাঙ্গামাটিতে অবস্থিত।’
চলতি বছরের ১১ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্পেস এক্সের লঞ্চিং প্যাড থেকে। পরবর্তী সময়ে এটি সফলভাবে কক্ষপথে নিজস্ব অবস্থানে স্থাপিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিশুশ্রম নিষিদ্ধ করে সংশোধিত শ্রম আইন মন্ত্রিসভায় অনুমোদন পরবর্তী সংবাদ মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে তেল নয় :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads