ads

মঙ্গলবার , ৭ আগস্ট ২০১৮ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০১৮ ১০:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপনে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। সেইসাথে গৃহীত কর্মসূচী সুষ্ঠুভাবে পালনে প্রশাসনের বিভিন্ন দপ্তর, বেসরকারি, স্বায়ত্বশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য বিভাগের দায়িত্বশীলদের তৎপরতা বাড়ানোর উপরও গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। সভায় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!