স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরেও শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ২৪ডটকম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ জুলাই রবিবার বিকেলে শহরের নিউমার্কেটে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার।
বাংলানিউজ২৪ডটকম’র জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হাকিম বাবুল, বিপ্লব দে কেটু, মোহাম্মদ জুবায়ের রহমান, মহিউদ্দিন সোহেল, মান্নান সোহেল প্রমুখ।
ওইসময় বক্তারা বাংলানিউজ২৪ডটকম’র আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে অতিথিরা বাংলানিউজ২৪ডটকম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।




