ads

বৃহস্পতিবার , ১৪ জুন ২০১৮ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভিজিএফের চাল বিতণের জাল স্লিপসহ আটক ৩

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৪, ২০১৮ ৮:১৮ অপরাহ্ণ

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদীতে ঈদ উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে জাল স্লিপসহ ৩ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। ১৪ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়ন পরিষদে ওই ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে কাউনেরচর গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুল হাকিম (৪০), মৃত ওয়াজ উদ্দিনের ছেলে নওশেদ আলী (৫৫) ও বলিদাপাড়া গ্রামের সমিজ উদ্দিনের ছেলে মোস্তুফা মিয়া (২৫)। ওই সময় তাদের কাছ থেকে প্রায় আড়াইশ জাল স্লিপ উদ্ধার করে হয়। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ভেলুয়া ইউনিয়নের ৩ হাজার ৩৮টি কার্ড বরাদ্দ হয়েছে। এদের প্রত্যেকের জন্য রয়েছে ১০ কেজি করে ভিজিএফের চাল। মঙ্গলবার শুরু হয় ওইসব চাল বিতরণ। বৃহস্পতিবার দুপুরে ভিজিএফের চাল বিতরনের সময় জাল স্লিপ নিয়ে আব্দুল হাকিম, নওশেদ আলী ও মোস্তুফা মিয়া চাল উত্তোলনের জন্যে স্লিপ জমা দেয়। ওই সময় ইউপি চেয়ারম্যান স্লিপগুলো দেখে বুঝতে পারেন এতে তার কোনো স্বাক্ষর বা সীল নেই। তিনি তখন জাল স্লিপ বলে গ্রাম্য পুলিশ তাদেরকে আটকের নির্দেশ দেন। ওই সময় তাদের কাছ থেকে আরও ২ শতাধিক জাল স্লিপ উদ্ধার হয় বলে জানান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। এদিকে আটককৃতরা জানান, তারা চাল-গম ব্যবসায়ী। কতিপয় দলীয় নেতা-কর্মী ওইসব স্লিপ বিক্রি করেছেন। জাল কিনা তা তারা জানে না।
চাল বিতরণে পরিদর্শনের দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, এখনও অনেক স্লিপ বেশি। অথচ চাল শেষ। এ জন্য সন্দেহ হলে তাদের স্লিপগুলো আটক করা হয়। পরে চেয়ারম্যানের কোনো সই স্বাক্ষর বা সীল না থাকায় স্লিপগুলো জাল বলে তাদেরকে আটক করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুঁতি ধর বলেন, বিষয়টি আমি জানি। পুলিশকে ঘটনাস্থল থেকে তাদেরকে নিয়ে আসার জন্যে বলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে এসেছে।

Need Ads