ads

সোমবার , ৭ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

খবর টি পড়েছেন : ১৫৫
রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রমজান মাসে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। এক্ষেত্রে মাসজুড়ে অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরও জানান, রমজানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এছাড়া সুপ্রিম কোর্ট তার নিজস্ব ও আওতাধীন বিভিন্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করবে। ব্যাংক ও বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবাখাতে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব রুলস অনুযায়ী অফিসের সময়সূচি নির্ধারণ করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে ৫ বছরের জেল পরবর্তী সংবাদ খালেদার জামিন নিয়ে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads