ads

শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

চুয়াডাঙ্গায় অব্যাহত তাপদাহে ওষ্ঠাগত জনজীবন। ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে কয়েকগুণ। আজ শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

Shamol Bangla Ads

তীব্র গরমে হাঁসফাঁস প্রাণিকূল। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চলমান দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। নষ্ট হচ্ছে ধান, আম, লিচু, কলাসহ মাঠের অন্যান্য ফসল। গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে মানুষ। কেউ আবার পান করছেন ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয়।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে দীর্ঘ সময় তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এ অঞ্চলের শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকদের জীবন-জীবিকাতে দেখা দিয়েছে সীমাহীন দুর্ভোগ। হাসপাতালে শয্যার অভাবে এসব রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে এবং হাসপাতালের বারান্দায়। রোদের প্রখরে ফল-ফসলের ক্ষতি হচ্ছে। আম, লিচু, ধানসহ বিভিন্ন ফল-ফসল পুড়ে যাচ্ছে। এতে লোকসানের শঙ্কা দেখা দিতে পারে।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘এ মাসের শেষের কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে।’

Need Ads
error: কপি হবে না!