ads

মঙ্গলবার , ২৪ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ১৩১
গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগ বিষয়ে শেখ হাসিনার নেতৃত্বের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন এ পুরস্কার দিচ্ছে।
গত বছর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই পুরস্কার পেয়েছিলেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় তিন দিনের সফরে যাবেন প্রধানমন্ত্রী। শুক্রবার সিডনিতে এক অনুষ্ঠানে ওই পুরস্কার গ্রহণ করবেন তিনি।
সেখানে নারীর ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে তাদের মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে তার সরকারের উদ্যোগ তুলে ধরে বক্তব্য দেবেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান।
এটি আজীবন সম্মাননা উল্লেখ করে মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশটিতে সফরে যাবেন শেখ হাসিনা। বাংলাদেশে লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য ২০১৮ সালের বিশ্ব নারী শীর্ষ সম্মেলনে (গ্লোবাল সামিট অব উইমেন) তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সফরে শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। আলোচনায় শিক্ষা, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুৎ, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রাধান্য পাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই: জয় পরবর্তী সংবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নথিতে রহস্যজনক ১৩ ভুল : বিএনপি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads