শেরপুরের মালেক মল্লিক সদস্য নির্বাচিত
স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার, ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ খবরের প্রধান প্রতিবেদক সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র প্রতিবেদক হাসান জাবেদ। একই সঙ্গে কমিটির কার্যনির্বাহী সদস্য পদে শেরপুর জেলার শ্রীবরদী থানার কৃতি সন্তান দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার মালেক মল্লিক নির্বাচিত হয়েছেন। ৯ মার্চ শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকে শুরু হয় ৫টা পর্যন্ত সদস্যদের ভোট গ্রহণ চলে। ভোট গণণা শেষে প্রধান নির্বাচন কমিশনার ওই ফলাফল ঘোষণা করেন। ওই সময় সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি হিরা তালুকদার (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ ফজলুল হক মৃধা (জাগো নিউজ), সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন (সময় টিভি), দপ্তর সম্পাদক-মনজুর হোসাইন (রেডিও টুডে), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ (ভোরের কাগজ), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক মিজান আহমেদ (এসএ টিভি)। এছাড়াও নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হলেন এনামুল হক (আমাদের অর্থনীতি), এস এম নুর মোহাম্মদ (আমাদের অর্থনীতি) ও মোসাদ্দেক আহমেদ বশির (ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম)। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আশরাফ-উল-আলম সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। তার সঙ্গে ছিলেন-দুই সদস্য মিজান মালিক ও তোফায়েল হোসেন।
এর আগে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশুতোষ সরকার। সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু। সকাল ১১ টায় এজিএম শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলে। এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফারুক কাজী, স্বপন দাস গুপ্ত ও এম বদি-উজ-জামান, সাব্কে সাধারণ সম্পাদক-কাজী আবদুল হান্নান, আবদুর রহমান, মাশহুদুল হক, ওয়াকিল আহমেদ হিরণ ও মো.দিদারুল আলম, সিনিয়র সদস্য-অশোক চৌধুরী, শহীদুজ্জামান, আলী আসগর স্বপন, শংকর মৈত্র প্রমুখ উপস্থিত ছিলেন।









