ads

শনিবার , ১০ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি নির্বাচন বর্জন করার অজুহাত খুঁজছে : ইনু

খবর টি পড়েছেন : ৪১৪
বিএনপি নির্বাচন বর্জন করার অজুহাত খুঁজছে : ইনু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কুষ্টিয়া : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার মুক্তি, সহায়ক সরকার এবং মিথ্যা মামলার নীল নকশার কথা বলে বিএনপি নির্বাচন বর্জন করার অজুহাত খুঁজছে। তিনি ১০ মার্চ শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবন কাহিনী বই বিতরণকালে সাংবাদিকদের ওই কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করার মুখ বিএনপির নেই। আদালত খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ করবে। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই।
ওইসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নুরে আলম সিদ্দিকী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ট্রাম্প-কিম বৈঠকের প্রস্তুতি পরবর্তী সংবাদ ‘খালেদা জিয়ার জামিন সম্পূর্ণ আদালতের এখতিয়ার’

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads