ads

রবিবার , ৪ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানিক সরকারকে বাংলাদেশে নির্বাসনে পাঠাতে চায় বিজেপি

খবর টি পড়েছেন : ১৩৯
মানিক সরকারকে বাংলাদেশে নির্বাসনে পাঠাতে চায় বিজেপি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের বিশিষ্ট বাম রাজনীতিক ও দেশটির ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশে নির্বাসনে পাঠানোর কথা বলেছেন বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা। তার মতে, মানিক সরকারকে পশ্চিমবঙ্গ, কেরালা অথবা বাংলাদেশে নির্বাসনে পাঠানো যেতে পারে।
খবর আজকালের।

১৯৯৮ সাল থেকে ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বামপন্থী নেতা মানিক সরকার। কমিউনিস্ট পার্টি সিপিএমের পলিট ব্যুরোর সদস্যও তিনি। এছাড়াও পর পর ৪ বার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন ৬৯ বছর বয়সী এই বাম নেতা। আর তার পরাজয়ের পর বামেদের একমাত্র আশার আলো এখন কেরালা।

Shamol Bangla Ads

কিন্তু ক্ষমতাচ্যূত হওয়ার পর তাকে আর ত্রিপুরায় না থাকতে দেয়ার পরামর্শ দিয়েছেন বিজেপির উত্তর–পূর্বের স্ট্র্যাটেজি মেকার হেমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে তাকে কোথায় পাঠানো যেতে পারে তারও নির্দেশনা দিয়েছেন হেমন্ত।

এক্ষেত্রে হেমন্তের প্রথম পছন্দ পশ্চিমবঙ্গ। কারণ সেখানে এখনও বামদের কিছু অস্তিত্ব আছে। দ্বিতীয় স্থানে রেখেছেন কেরালাকে। কারণ সেখানে এখনও ক্ষমতায় আছে বামেরা। ধারণা করা হচ্ছে আগামী ৩ বছর সেখানে তারাই রাজত্ব করবে। আর তৃতীয় এবং সর্বশেষ পছন্দ হিসেবে বাংলাদেশকে রেখেছেন হেমন্ত।

এর আগেও কয়েকবার মানিক সরকারকে বাংলাদেশে পাঠানোর কথা বলেছেন হেমন্ত। তার দাবি, মানিক সরকারের আমলেই ত্রিপুরা সীমান্তে অপরাধ বেড়ে গিয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তাইওয়ান ইস্যুতে প্রয়োজনে যুদ্ধে যাবে চীন পরবর্তী সংবাদ সামরিক খাতে বাজেট বাড়াল চীন