শ্যামলবাংলা ডেস্ক : বলিউডের অ্যাকশন ছবির ভক্তরা অনেকদিন ধরেই ‘বাগী ২’-এর জন্য অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সম্প্রতি টাইগার শ্রফ অভিনীত বহুল প্রতিক্ষীত ‘বাগী-২’ ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। তাতে টাইগার শ্রফকে অনেক শত্রুর সঙ্গে মারামারি করতে দেখা গিয়েছে। টাইগার ছবিতে একজন প্রতিশোধপরায়ন যুবকের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে টাইগারের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি।এই জুটির এটাই প্রথম ছবি।
বলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফ তার প্রথম ছবি ‘হিরোপন্তি’ দিয়েই বুঝিয়ে দিয়েছিলেন বলিউডের অ্যাকশন ছবির জন্য তিনি একেবারে আদর্শ। ‘হিরোপন্তি’ ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। এরপর ২০১৬ সালে টাইগার অভিনীত অ্যাকশন ছবি ‘বাগী’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর দীর্ঘদিন দর্শকরা ছবিটির সিক্যুয়ালের জন্য অপেক্ষা করছিলেন।
‘বাগী ২’ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর নিজের টুইটার অ্যাকাউন্টে তা জানিয়ে বার্তা দিয়েছেন টাইগার। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত,আহমদ খান পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিতে টাইগার,দিশা ছাড়াও রয়েছেন মনোজ বাজপেয়ী,রণদীপ হুডা,প্রতীক বব্বর। আগামী ৩০ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।
সূত্র : এনডিটিভি,টাইমস অব ইন্ডিয়া






