ads

মঙ্গলবার , ৯ জানুয়ারি ২০১৮ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিব না গেলেও ডিএনসিসিতে আমি যাব : অপু

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ৯, ২০১৮ ২:১৪ অপরাহ্ণ

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালতে ডিভোর্স সংক্রান্ত বিষয়ে সমঝোতা বৈঠকে অংশ নেবেন অপু বিশ্বাস। ৯ জানুয়ারী মঙ্গলবার তিনি নিজেই বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়। ১৫ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে তাদের তালাকের বিষয়টি নিয়ে শুনানি হবে।

Shamol Bangla Ads

অপু বিশ্বাস বলেছেন, নোটিশ পেয়েছি। সেখানে যাওয়াকে এখন আমার দায়িত্ব মনে করছি। ডিএনসিসির বৈঠকে আমি যাব। এতে শাকিব খান আসবেন, নাকি না আসবেন তা জানি না। যদি না আসেন তাহলে বিষয়টি নিয়ে কী করা যায় তার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

ছবির কাজে টানা সিডিউল নিয়ে বিদেশে ব্যস্ত আছেন শাকিব। বর্তমানে তিনি ব্যাংকক রয়েছেন। সেখানে বুবলীর সঙ্গে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’র গানের দৃশ্যধারণে অংশ নিচ্ছেন। ওই ছবির কাজ শেষ করেই আবার ব্যাংককে বিদ্যা সিনহা মীমের সঙ্গে উত্তম আকাশের আরেক ছবি ‘আমি নেতা হবো’র গানের চিত্রায়ণে অংশ নেবেন। ২ ছবির কাজ শেষ করতে জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে যাবে।

সিটি করপোরেশনের পারিবারিক আদালত সূত্রে জানা গেছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে উভয়কে তিনবার ডেকে সমঝোতার চেষ্টা করা। সমঝোতা না হলে স্বাভাবিকভাবেই তালাক কার্যকর হয়ে যাবে। এখানে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads