ads

বুধবার , ২২ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উচ্চশিক্ষার প্রসারে সরকার নিরলস কাজ করছে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৭
উচ্চশিক্ষার প্রসারে সরকার নিরলস কাজ করছে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আইনের যথাযথ প্রয়োগ ঘটিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তার সরকার দেশের উচ্চশিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ২২ মার্চ বুধবার তার তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৩ ও ২০১৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথা বলেন। খবর বাসসের
শেখ হাসিনা বলেন, “ইতোমধ্যে আমরা ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ করে দিয়েছি, এই আইন যাতে যথাযথ প্রয়োগ হয় সে দিকে সকলের নজর দিতে হবে।’ তিনি বলেন, “সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ মনিটরিং করতে ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন-১৯৭৩’ সংশোধন করার কাজ চলছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে মঞ্জুরি কমিশন যে অবস্থায় আছে তা দিয়ে ১৩৭টি বিশ্ববিদ্যালয়কে নজরদারিতে রাখা সম্ভব নয়।’
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘এটা ঠিক আমাদের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেছেন, আমাদের সরকারি-বেসরকারি মিলে এতোবেশি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সেগুলো নজরদারি করা সত্যিই খুব কষ্টকর। এতে কোন সন্দেহ নেই। দেশে ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ৪২টি।’
তিনি বলেন, ‘কাজেই ‘৭৩ সালের মঞ্জুরি কমিশন আইন যেটা সংশোধনের একটি প্রস্তাব পাঠানো হয়েছে সেটার যথাযথভাবে কাজ হচ্ছে। আমার মনে হয়, এটা করে দিতে হবে। না করলে পরে বিশ্ববিদ্যালয়গুলোতে কি পড়াশোনা হচ্ছে, কি চলছে—এগুলো ভালোভাবে নজরদারি করা যাবে না। আমরা এই আইনটা সংশোধন করে দেব। এতে আর কোন সন্দেহ নেই।’
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে শীর্ষস্থান অধিকার করা কৃতী ২৩৩ জন শিক্ষার্থীর মাঝে ইউজিসি প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ৫৬ জনের হাতে পদক তুলে দেন। মন্ত্রিপরিষদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সরকারি পদস্থ কর্মকর্তা, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং স্বর্ণজয়ী শিক্ষাথীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের হাতি আতঙ্কে নালিতাবাড়ীর সীমান্তবাসী পরবর্তী সংবাদ শেরপুরে বাল্যবিয়ে বন্ধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads