ads

শনিবার , ২৮ জানুয়ারি ২০১৭ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জমি নিয়ে বিরোধ ॥ নকলায় একই পরিবারের ৬ সদস্যকে কুপিয়েছে সন্ত্রাসীরা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ২৮, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় জমি নিয়ে বিরোধের জেরে বসত-বাড়িতে হামলা করে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ২৭ জানুয়ারী শুক্রবার সকালে উপজেলার গনপদ্দী ইউনিয়নে ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে কৃষ্ণপুর গ্রামের মো. সাইদুল মিয়া (৭০) তাঁর স্ত্রী খোদেজা বেগম (৬০) ছেলে লিখন (২৪) খোকন (২৬) লিটন (২০) ও জীবন (১৮)।
জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া সাইদুল মিয়ার দখলে থাকা সাড়ে ১৯ শতক জমি ৩ মাস আগে প্রতিবেশি প্রভাবশালী মোতালেব (৪৭) মিয়া দখল করে নেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিচার সালিস হলেও কোন সুরাহা হয়নি। শুক্রবার সকালে বর্গাচাষী হাফেজ ওই জমিতে হাল দিতে গেলে মোতালেব তাঁর ছেলে হযরত (২১) এতে বাধা দেয়। তর্কাতর্কির এক পর্যায়ে মোতালেব তাঁর সহযোগী জলিল (২৮) খলিল, বাবু মিয়া (২৫) নূর হকসহ আরও ১৫/২০ জন সাইদুলের বাড়ীতে দেশীয় ধারাল অস্ত্র-সস্ত্র নিয়ে আক্রমন করে এবং বাড়ি-ঘর কোপাতে থাকে। ওইসময় বাধা দিলে সাইদুল মিয়া (৭০) তাঁর স্ত্রী খোদেজা বেগমসহ পরিবারের ৬ জনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা আহত ৬ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে সাইদুল মিয়া (৭০) তাঁর স্ত্রী খোদেজা বেগম (৬০) ছেলে লিখন (২৪) এর অবস্থা আশংকাজনক। প্রত্যেকের মাথায় ১০-১২টি করে দায়ে কোপ লেগেছে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads