ads

বুধবার , ১৬ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্ষতিগ্রস্ত সাঁওতালদের বাড়ি তৈরি করে দেবে সরকার

খবর টি পড়েছেন : ১৭৫
ক্ষতিগ্রস্ত সাঁওতালদের বাড়ি তৈরি করে দেবে সরকার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

asaduzzaman-kamalশ্যামলবাংলা ডেস্ক : গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত গৃহহীন সাঁওতালদের আশ্রয়ে বাড়ি নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ নভেম্বর বুধবার দুপুরে সচিবালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃমন্ত্রণালয় ‍বৈঠক শেষে সাংবাদিকদের ওই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো সাঁওতাল হোমলেস (গৃহহীন) থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নেবে।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িতে হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ ব্যাপারে মন্তব্য করা যাবে।
দলীয় কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি নিজেই সেখানে গিয়েছি। কোনো গোষ্ঠী ষড়যন্ত্র করে এ হামলা চালাতে পারে। সেখানে কোনো দলীয় কোন্দল নেই।
বিজয় দিবসের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, বিজয় দিবস পালনে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শেরে বাংলা নগরের প্যারেড গ্রাউন্ডের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এ দিন উপলক্ষে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই। গোয়েন্দারা আমাদের সে ধরনের কোনও আভাস দেয়নি। তারপরও আইন-শৃঙ্খলাবাহিনী এসব স্থানসহ জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও মানুষের নিরাপত্তা বিধানে কাজ করবে।
তিনি বলেন, বিজয় দিবসে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইলে সাত দিন আগে জানাতে হবে। অনুষ্ঠান রাতের আগেই শেষ হলে ভালো। ঢাকা-থেকে সাভার পর্যন্ত কোনো তোরণ নির্মাণ করা যাবে না বলেও জানান আসাদুজ্জামান কামাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাসিরনগর-গোবিন্দগঞ্জের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা: শিল্পমন্ত্রী পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads