ads

মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাসিরনগর-গোবিন্দগঞ্জের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা: শিল্পমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৯
নাসিরনগর-গোবিন্দগঞ্জের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা: শিল্পমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

amir-hossain-amu_শ্যামলবাংলা ডেস্ক : ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং নরসিংদীর রায়পুরের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু। ১৫ নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে ওই মন্তব্য করেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, নাসির নগর, গোবিন্দগঞ্জ এবং রায়পুরের ঘটনা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এর কোন সম্পর্ক নেই।
তিনি বলেন, এরই মধ্যে সরকার এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে। নাসিরনগরের ঘটনার সঙ্গে অন্য কোন মহলের যোগসাজস থাকার সম্ভাবনা আছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
মন্ত্রী বলেন, একটি মহল যেহেতু জঙ্গিবাদের চেষ্টা করে ব্যর্থ হয়েছে,তাই তারা সংখ্যালঘু আক্রমণের মতো ঘটনা ঘটিয়ে বিদেশের কাছে সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে থাকতে পারে। এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আমরা মনে করি।
সম্প্রতি নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, গোবিন্দগঞ্জে চিনিকলকর্মীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ ও রায়পুরে একটি ইউনিয়নের সাবেক ও বতর্মান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে চারজন নিহত হন।
শিল্পমন্ত্রী বলেন, গোবিন্দগঞ্জে ভূমিদস্যুরা সাঁওতালদের ব্যবহার করে জমি দখলের চেষ্টা করেছিল। এখানে সাঁওতালরা ব্যবহৃত হচ্ছিল। যে স্থানে ওই ঘটনা ঘটে সেখানে এর আগে কোনো সাঁওতাল পল্লী ছিল না।
তিনি বলেন, যারা সাঁওতালদের জন্য মায়াকান্না কাঁদছে, মানখানেক আগে তারা আমার কাছে এসেছিল। আমি তাদের বলেছি সাঁওতালদের বুঝিয়ে শুনিয়ে জমি ছেড়ে দিতে। আমরা নিজেরাও তিন মাস ধরে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করেছি। কিন্তু তারা প্রত্যেকবারই আমাদের ওপর আক্রমণ করেছে।
আমু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সময়ের চেয়ে স্বাভাবিক আছে। দেশে যে জঙ্গিবাদ চর্চার চেষ্টা হয়েছিল,তা বিনষ্ট করা হয়েছে। সকল ইন্টার লিংক ধ্বংস করা হয়েছে। আর এ ধরনের ঘটনা ঘটবে না। ঘটতে দেওয়া হবে না। সকল সন্দেহভাজন পুলিশের নজরবন্দি আছে।
শিল্পমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন,তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ পুলিশের আইজিপি শহিদুল হক, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে সিদ্ধান্ত হয়নি: মির্জা ফখরুল পরবর্তী সংবাদ ক্ষতিগ্রস্ত সাঁওতালদের বাড়ি তৈরি করে দেবে সরকার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads