ads

সোমবার , ২৫ জুলাই ২০১৬ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সোহাগপুর গণহত্যা দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৫, ২০১৬ ৭:৫৬ অপরাহ্ণ

Sherpur bidoba polli meeting picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘২৫ জুলাই সোহাগপুর গণহত্যা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে বিধবাপল্লীতে আলোচনা সভা, মিলাদ ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা, প্রথম আলোর নালিতাবাড়ী প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, বিধবা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। পরে মিলাদ মাহফিল, মিষ্টি বিতরন ও নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। ওইসময় বিধবাপল্লির বিধবা নারী, নিহতদের স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্বামী-সন্তান ও স্বজন হারা বিধবা নারী ও পরিবারের সদস্যরা সেই দিনের স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে আক্রমন চালিয়ে ১৮৭ জন পুরুষ মানুষকে হত্যা করে। সে সময় ৬২জন নারী বিধবা হন। এখন বেঁচে আছেন ৩০ জন। তাঁদের মধ্যে ১৩ জন বিধবা নির্যাতনের শিকার হন। সোহাগপুর গ্রামের বেণুপাড়ার সমস্ত পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতারপর পাড়াটির নাম বদলে বিধবাপল্লী নামে পরিচিতি পায়।

Need Ads
error: কপি হবে না!