ads

শনিবার , ১৬ জুলাই ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সন্ত্রাস-জঙ্গিবাদের প্রতিবাদ ও মুক্তিযোদ্ধা হত্যার বিচার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১৬, ২০১৬ ৬:৫৮ অপরাহ্ণ

Sherpur Freedom Fighter Protest Human Chain Photo-01স্টাফ রিপোর্টার : সারাদেশে সন্ত্রাস, ধর্মের নামে হত্যা, খুনসহ জঙ্গি তৎপরতা এবং জামালপুরে রেলওয়ে পুলিশের পিটুনীতে মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ। ১৬ জুলাই শনিবার বিকেল ৪ টায় শহরের টাউন হল মোড়ে সদর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ওইসময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, মো. আমজাদ হোসেন, এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, মো. আখতারুজ্জামান, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন। পরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। জেলার অন্যান্য উপজেলাতেও একইসাথে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

Need Ads