সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ চলতি শীত মৌসুমে নিপা ভাইরাস প্রতিরোধে সাপাহারে খেজুর গাছ মালিক, রস সংগ্রহকারী ও বিক্রেতাদের সমন্বয়ে এক কর্মশালা ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলার তিলনা ইইনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ভিত্তিক এই কর্মশালায় নিপা ভাইরাস প্রতিরোধে খেজুরের রস পান থেকে বিরত ও সতর্কতার সাথে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার বিভিন্ন উপদেশ মুলক পরামর্শ দিয়ে বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তত্বাবধায়ক মোঃ গিয়াস উদ্দীন, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমার কল্লোল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর পরিসংখ্যান বিদ মোঃ ফারুক হোসেন প্রমুখ। এসময় উক্ত অনুষ্ঠানে এলাকার প্রায় অর্ধশত খেজুর গাছ মালিক, রস সংগ্রহকারী, বিক্রেতা এবং স্বাস্থ্য কমপ্লেক্্ের এর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সি এস সি পি, স্কুল শিক্ষক, ইমাম, ইউপি সদস্য সদস্যা, সাংবাদিক সহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




