ads

মঙ্গলবার , ১২ জুলাই ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভ্রাম্যমান আদালতে ঔষধের দোকানে জরিমানা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১২, ২০১৬ ৮:৫৭ অপরাহ্ণ

Magistrate Mehedi Hasanশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ১২ জুলাই মঙ্গলবার উপজেলার ঝগড়ার চর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। ওইসময় শেরপুর জামালপুরের ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু উপস্থিত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় ঝগড়ারচর বাজারে জয়ের উদ্দিন মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ঘোষিত ঔষধ, ড্রাগ লাইসেন্স নবায়ন করা না থাকায় ড্রাগ এ্যাক্ট এর ৯৪০ (ক) এর ২৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা, জান্নাত মেডিকেল হলে ১০ হাজার টাকা জরিমানা, বিসমিল্লাহ মেডিকেল হলে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের জেল, আশিক মেডিকেল হলে ১০ হাজার টাকা জরিমানা, আনোয়ার মেডিকেল হল ও নূর মেডিকেল হলের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য তৈল ব্যবসায়ী ও মিল মালিক আফছর আলীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৭ দিনের জেল অনাদায়ে ৫ হাজার জরিমানা করে। এছাড়া দুপুরে শ্রীবরদী বাজারে হাসপাতাল রোডে সাদিহা মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা, আশিক মেডিকেল হলের মালিক ও সোহাগ মেডিকেল হলের মালিক প্রত্যেককে ৬ হাজার টাকা, মাসুদ মেডিকেল ও বাংলাদেশ মেডিসিন কর্ণার এর মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads