নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আনোয়ার হোসেন ওরফে আনার (২৫) নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার ধনাকুশা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার স্থানীয় ধনাকুশা গুনারপাড় এলাকার আব্দুর রহিমের ছেলে।
জানা যায়, শিবিরকর্মী আনোয়ার ধনাকুশা বাজারের জনবহুল স্থানগুলোতে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবি সম্বলিত পোষ্টার লাগানোর সময় নকলা থানা পুলিশ তাকে হাতে-নাতে গ্রেফতার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার শিবিরকর্মী আনারের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আনোয়ার এখন শেরপুর সদর থানায় পুলিশ হেফাজতে আছে।




