স্টাফ রিপোর্টার : শেরপুরে গরিব-দু:স্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গি বিতরণ করেছে জেলা পুলিশ। ৩ জুলাই রবিবার শেরপুর পুলিশ লাইন্স মাঠে ওইসব ঈদ উপহার বিতরণ করেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম। ওইসময় পুলিশ সুপার পত্নী বিবি হাওয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. শাহনেওয়াজ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) খন্দকার লাবনী, সদর থানার ওসি মো. নজরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ জানান, এদিন সদর উপজেলার ২ হাজার ২শ গরিব-অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গি বিতরন করা হয়। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিজস্ব অর্থায়নে ওইসব শাড়ী-লুঙ্গি বিতরন করা হয়।




