
মইনুর হোসেন প্লাবন(স্পোর্টস ডেস্ক ): ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম ম্যাচ মাঠে গড়ায়। ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া জুক্সের মধ্যকার এই ম্যাচে টসে জিতে প্রথমে ত্রিনবাগোকে ব্যাট করার আমন্ত্রন জানান সেন্ট লুসিয়ার অধিনায়ক ড্যারেন স্যামি।
প্রথমে ব্যাট করে মিডেল অর্ডার ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর ৪৪ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৬২ রানের লড়াকু পুঁজি গড়ে ত্রিনবাগো নাইট রাইডার্স।

এছাড়াও উমর আকমলের ব্যাট থেকে আসে ৩০ রানে দায়িত্বশীল ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার জনসন চার্লসের ব্যাটে ভর করে ভালো সূচনা করে সেন্ট লুসিয়া।
অপরপ্রান্তে আরেক ওপেনার শেন ওয়াটসন ১৬ রান করে আউট হলেও চার্লস ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন।
পরবর্তীতে ডেভিড মিলার ও অধিনায়ক ড্যারেন স্যামির ব্যাটে ভর করে ৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট লুসিয়া।
মিলার ২০ বলে ৩৩ ও স্যামি ১১ রানে অপরাজিত থাকেন। ত্রিনবাগোর হয়ে ব্রাভো ও নারিন দুটি করে উইকেট শিকার করেন। অর্ধশত রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন সেন্ট লুসিয়ার জনসন চার্লস।
– See more at: http://www.24bdmail.com/bangla/article/3594/index.html#sthash.UYhHN7pq.dpuf





