ads

সোমবার , ২৭ জুন ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক সমাপনী পরীক্ষা চলবে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৭, ২০১৬ ২:৪৪ অপরাহ্ণ

psc-exam_শ্যামলবাংলা ডেস্ক : পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা আগের মতোই চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ২৭ জুন সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ওই কথা জানান।
ওইসময় মন্ত্রিপরিষদ সচিব জানান, পঞ্চম শ্রেণির পরিবর্তে অষ্টম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়ার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেনি। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাবটি আরও পর্যালোচনা করতে বলা হয়েছে। তিনি বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও শিক্ষার মানোন্নয়নসহ নানা বিষয় মাথায় রেখেই প্রস্তাবটি ফেরত পাঠানো হয়।
তিনি আরও বলেন, শিক্ষার স্তর পরিবর্তনের ওই বিশাল কর্মযজ্ঞ পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। কারণ এই প্রক্রিয়ার সঙ্গে অবকাঠামোগত, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণসহ অনেক ধরনের কর্মকাণ্ড জড়িত। তাই আগের মতোই পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও অষ্টম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মোহাম্মদ শফিউল আলম।
এর আগে গত ২১ জুন সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জানান, পঞ্চম শ্রেণিতে আর সমাপনী পরীক্ষা নেয়া হবে না। তিনি বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে একটি সমাপনী পরীক্ষা হবে। কারণ এখন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলে আসছে। তাই একইসঙ্গে দুটি পাবলিক পরীক্ষা নেয়া সম্ভব হবে না।’
উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করে সরকার। এ পরীক্ষা ২০১৭ সাল থেকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অভিভাবক ও শিক্ষাবিদরা এটি বাতিলের দাবি করে আসছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads