স্টাফ রিপোর্টার : শেরপুরে রূপান্তর নাট্যগোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেটস্থ হোটেল সম্রাটে আয়োজিত ওই ইফতার মাহফিলে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রধান অতিথি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ডিবেটিং সোসাইটির সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জে এন্ড এস ফুড এন্ড বেভারেজ এর চেয়ারম্যান সাদুজ্জামান সাদী, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক তপন সারোয়ার, সৈয়দ রাফিদুল আমিন দুখু, পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সভাপতি মোঃ চান মিয়া, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন, সংস্কৃতিসেবী আবু হান্নান, সাংবাদিক হাকিম বাবুলসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা-সদস্য ও স্থানীয় বেশ কয়েকজন শিল্পী উপস্থিত ছিলেন।




