ads

মঙ্গলবার , ৬ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘায় সড়ক দূর্ঘটনায় আহত যুবকের কলকাতার এক হাসপাতালে মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৬, ২০১৪ ৩:২৮ অপরাহ্ণ
বাঘায় সড়ক দূর্ঘটনায় আহত যুবকের কলকাতার এক হাসপাতালে মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় সড়ক দূর্ঘটনায় আহত যুবক কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৫ এপ্রিল উপজেলার আড়ানী বাজারের মৃত আলহাজ্ব রুস্তম মিয়ার ছেলে বজলুর করিম মিঠু (৩৮) মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ঘে আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৯ এপ্রিল ভারতের কলকাতার এক বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসা নিয়ে গত শনিবার বাড়ি ফেরা কথা ছিল। তিনি ওই হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়। তাঁর স্ত্রী প্রিয়া স্বামীর মৃত্যুর পর থেকে কোন কথা কলতে পারছে না। তাঁর ১২ বছর বয়সের ছেলে প্রিয়াস ও ৬ বছরের পর্ণতা নামের মেয়ে রয়েছে। তাঁর ভাই কামরুজ্জামান ভূট্টু বলেন, ওই হাসপাতালে লাশ ময়না তদন্ত শেষে বাড়ি আনা হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

Need Ads
error: কপি হবে না!