ads

মঙ্গলবার , ২১ জুন ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১০ বছর কারাভোগের পর দেশে ফিরল ভারতীয় নাগরিক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২১, ২০১৬ ১২:৫৫ অপরাহ্ণ

Sherpur-indian-Nagorik-Hostantor-20নালিতাবাড়ী প্রতিনিধি ॥ ১০ বছর সাজা ভোগ শেষে ওরারাও মুছমাতারি (৩০) নামে এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। ২০ জুন সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ওই ভারতীয় নাগরিক ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার লক্ষীপুর থানার ফকিরাপাড়া গ্রামের রুপেন্দ্র মুছমাতারির পুত্র।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ১০ বছর আগে নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার বিজিবি টহল দলের হাতে ধরা পড়ে ওরারাও। পরে তাকে আদালত ১০ বছরের সাজা দেন। সম্প্রতি দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়।
ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এস আই নজরুল ইসলাম জানান, ভারতীয় ওই নাগরিককে সোমবার দুপুরে ভারতের বারাঙ্গাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি পি মারাকের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই সময় বিএসএফের কোম্পানি কমান্ডার এম সি কালিতা ও বিজিবির হাবিলদার নিতিশ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads