ads

বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুণে ভরপুর করলা, চুল পড়া এড়াতে করলার ব্যবহার

শ্যামলবাংলা ডেস্ক
মে ২২, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

গরমের কারণে অনেকেই করলা খেয়ে থাকেন। ভাজি, রান্নাসহ পাঁচমিশালি তরকারি হিসেবেও করলা খাওয়া হয়। তিতার কারণে ছোট বাচ্চারা করলা খেতে চায় না। কিন্তু এই সবজি শরীরের জন্য অত্যন্ত উপকারী। করলার উপকারিতা সম্পর্কে সকলেই মোটামুটি অবগত। তবে করলা যে রূপচর্চাতেও ব্যবহার করা যায়, সেটা খুব কম লোকেই জানেন।

Shamol Bangla Ads

চুল ঝরে পড়া থেকে শুরু করে খুশকির সমস্যার সমান পাওয়া যায় করলা। অনেকে শৌখিন প্রসাধনী ব্যবহার করেও চুল ঝরে পড়ার সমস্যা থেকে নিষ্কৃতি পাননি। সেদিক থেকে করলা খানিকটা হলেও আশার আলো দেখাতে পারে।

করলার গুণের শেষ নেই। উপকারী বলেই পুষ্টিবিদ, চিকিৎকরা করলা খাওয়ার পরামর্শ দেন। ডায়াবেটিকস রোগীদের জন্যও করলা অনেক কাজে দেয়। করলায় এমন কিছু উপাদান আছে, যা ভীষণ উপকারী।

Shamol Bangla Ads

করলায় থাকা উপাদানগুলো চুলের যত্ন নেয়। করলায় রয়েছে পরিমাণে ভিটামিন এ, বি, সি। এছাড়াও এই সবিজিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট মাথার ত্বকে পুষ্টি জোগায় এবং ফলিকল মজবুত করে। করলায় অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা মাথার ত্বকে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কমায়। ফলে চুলও পড়ে কম।

চুল ঝরে পড়া কমাতে করলা কীভাবে ব্যবহার করবেন-

করলা খোসাসহ ছোট ছোট টুকরো করে কেটে নিন। তবে বীজগুলো ফেলে দিতে হবে। তারপর ব্লেন্ডারে করে সামান্য লবণ এবং পানি দিয়ে রস বের করে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে মাখতে হবে।

এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালনও ভালো হবে। করলার রস চুলে মেখে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে ২দিন করলেই কমবে চুল পড়া।

Need Ads
error: কপি হবে না!