ads

রবিবার , ১৯ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গুপ্তহত্যার প্রতিবাদে ১৪ দলের মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১৯, ২০১৬ ৪:৫৫ অপরাহ্ণ

Sherpur Pic Human chainস্টাফ রিপোর্টার : টার্গেট কিলিং, গুপ্তহত্যা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জুন রবিবার বিকেল ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শহরের থানামোড় এলাকায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ ও জাসদসহ ১৪ দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, মিনহাজ উদ্দিন মিনাল, এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, নাজিমুল হক নাজিম, এডভোকেট রফিকুল ইসলাম আধার, বশিরুল ইসলাম শেলু, আমীর আলী সরকার, এডভোকেট আবুল কাশেম, আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, রফিকুল ইসলাম, প্রকাশ দত্ত, আমিরুজ্জামান লেবু, মোতাহারুল ইসলাম লিটন, কানু চন্দ্র চন্দ, হাবিবুর রহমান, আসম নাসিম কাকন, আনোয়ারুল হাসান উৎপল, জুনায়েদ নুরানী মনি, নাজমুল হাসান সম্রাট প্রমুখ।

Need Ads