ads

সোমবার , ১৩ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভুল সেটের প্রশ্নে পরীক্ষা নেয়ায় বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১৩, ২০১৬ ৫:৩৯ অপরাহ্ণ

Nalitabari Human Chain pic-1নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১২ জুন রবিবার অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ‘খ’ সেটের স্থলে ভুল করে ‘ক’ সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে ১৩ জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর সম্মুখ সড়কে নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের পরীক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শিক্ষার্থী, অভিবাবক ও নাজমুল স্মৃতি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগের রসায়ন ও মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সাধারণ ইতিহাসের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সংশ্লিষ্ট বোর্ডের সকল কেন্দ্রে ‘খ’ সেট প্রশ্নে পরীক্ষা হলেও কর্তৃপক্ষের ভুলের কারণে নালিতাবাড়ী কেন্দ্রে ‘ক’ সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী অভিভাবকরা রবিবার রাতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের হল সুপার নাজমুল স্মৃতি মহবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম মোয়াজ্জেম হোসেনকে বিষয়টি অবহতি করেন। পরে তিনি খোঁজখবর নিয়ে বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেন। ভুল স্বীকার করে শিক্ষার্থীদেও বিষয়টি বিবেচনা করতে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে একটি আবেদন নিয়ে আজ সোমবার তিনি ঢাকায় গেছেন। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা অংশগ্রহণকারীরা বিষয়টি সংশোধন করতে ও এর প্রতিবাদে সোমবার দুপুরে উপজেলা পরিষদে চত্ত্বরে সম্মুখের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সুত্রে আরও জানা গেছে, রবিবার দুপুরে নালিতাবাড়ী থানা থেকে পরীক্ষার প্রশ্নপত্র আনতে কেন্দ্রের হল সুপারের পক্ষে প্রভাষক মো.রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা একাডেমি সুপার ভাইজার শাহ জামাল ও শহীদ আবদুর রশিদ ডিগ্রী মহিলা কলেজের পক্ষে প্রভাষক আবুল কালাম আজাদ ১২ জুনের প্রশ্নপত্রের স্থলে ভুলবশত ১২ মে প্রশ্নপত্রের খাম খুলে ‘ক’ সেটে দেখতে পান। সে অনুযায়ী বিজ্ঞান বিভাগের রসায়ন দ্বিতীয়পত্রের ১২১ জন ও মানবিক বিভাগের ইসলামের ইতিহাসের ৫০০ জন ও সাধারণ ইতিহাসের ৭৭ জন পরীক্ষার্থী ‘খ’ সেটের স্থলে ‘ক’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দেয়।
নাজমুল স্মতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী মেহেদি হাসান বলেন, ঢাকা বোর্ডে সকল স্থানে ‘খ’ সেটে প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা হযেছে। শুধু আমাদের এখানে ‘ক’ সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা তেমন ভালো হয়নি। এখন যদি ‘খ’ সেটের প্রশ্নপত্রের মাধ্যমে খাতা মূল্যায়ন করা হয়, তাহলে আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। এজন্য আমরা মানববন্ধনের মাধ্যমে শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার একেএম মোয়াজ্জেম হোসেন ভুলক্রমে ১২ জুনের স্থলে ১২ মের প্যাকেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের যেন কোন প্রকার ক্ষতি না হয়, সেজন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করেছি। আশা করছি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না।
নালিতাবাড়ী উপজেলা পরীক্ষা তত্ত্বাবধায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান জানান, রবিবার রাতেই বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই ভুলের জন্য আশা করি পরীক্ষার্থীরা তেমন ক্ষতিগ্রস্থ হবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads