ads

রবিবার , ১২ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে আসছে বাপ্পা-ইমরানের ‘আধেক তুমি’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১২, ২০১৬ ২:৩৬ অপরাহ্ণ

bappa-imran- 11শ্যামলবাংলা বিনোদন : দুই প্রজন্মের জনপ্রিয় দুই সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও ইমরান। বহুমাত্রিক গানে তারা শ্রোতাদের হৃদয় কেড়েছেন। এই দুই তারকা এবার আসছেন একই মোড়কে। বাপ্পা ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘আধেক তুমি’ প্রকাশ হবে ঈদ উপলক্ষে।
এ বিষয়ে ইমরান জানান, প্রিয় শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে একই অ্যালবামে গাইতে পেরে তার ভালো লাগছে। ‘আধেক তুমি’ নিয়ে অাশাবাদী তিনি।
অ্যালবামটিতে গান থাকছে ৬ টি। এর মধ্যে ইমরানের ৩টি গানের সুর করেছেন নাজির মাহমুদ। এগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। অন্যদিকে বাপ্পার ৩টি গানের সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ। গানগুলো লিখেছেন সোমেশ্বর অলি, সোহেল অটল, মহসীন মেহেদী ও শরীফ।
‘আধেক তুমি’ বাজারে আনছে সিএমভি। প্রতিষ্ঠানটির কর্ণধার এসকে শাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে তারা প্রথম সারির বেশ ক’জন শিল্পীর অ্যালবাম আনছেন। এর মধ্যে ‘আধেক তুমি’ অন্যতম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads