ads

শনিবার , ১১ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে ডেনিস পর্যটক ধর্ষণ: ৫ জনের যাবজ্জীবন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১১, ২০১৬ ৩:০০ অপরাহ্ণ

Delhi_gang_rapeআন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের এক পর্যটককে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত পাঁচ ভারতীয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দিল্লির একটি আদালত।
২০১৪ সালের জানুয়ারিতে দিল্লি রেলস্টেশনের কাছে এ ধর্ষণের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

৫২ বছর বয়সী ডেনমার্কের ওই নারী দিল্লির পাহারগঞ্জ এলাকায় ঘোরা ফেরা করার সময় নিজের হোটেলে ফেরার পথ হারিয়ে ফেললে কয়েক ব্যক্তি তাকে পথ দেখিয়ে দেওয়ার নাম করে প্রথমে তার সঙ্গে থাকা অর্থ ও মূল্যবান জিনিস কেড়ে নেয় এবং ছুরি ধরে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার নারী ভারত ত্যাগের আগে ডেনিস রাষ্ট্রদূতের কাছে তার সঙ্গে ঠিক কি হয়েছিল সে বিষয়ে পুলিশকে বিস্তারিত জবানবন্দি দেন, খবর বিবিসির।

Shamol Bangla Ads

ওই বছরই এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নয়জনকে আটক করে। আটকদের মধ্যে তিনজন কিশোরও ছিল। কিশোর আদালতে তাদের বিচার চলছে।

এছাড়া, বিচার চলাকালীন অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যু হয়।

গত সোমবার দিল্লির আদালত ডেনিস পর্যটককে ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ওই পাঁচ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। শুক্রবার বিচারক তাদের সাজা ঘোষণা করেন।

এডিশনাল পাবলিক প্রসিকিউটর অতুল শ্রীবাস্তব রয়টার্সকে বলেন, “দোষী পাঁচজনকেই তাদের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।” সাজাপ্রাপ্ত পাঁচ জনের বয়সই ২০ বছরের মধ্যে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads