ads

বুধবার , ৮ জুন ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে ড্রাগ সুপার লাঞ্ছিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ৮:১৩ অপরাহ্ণ

lancito 1নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছেন শেরপুর-জামালপুর ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু। ৮ জুন বুধবার বেলা ১১টার দিকে ওই ঘটনা ঘটে।
সূত্র জানায়, বুধবার নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানকে সঙ্গে নিয়ে শেরপুর-জামালপুর ওষুধ প্রশাসনের দায়িত্বে থাকা ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু সংশ্লিষ্টদের সমন্বয়ে নালিতাবাড়ী শহরে মোবাইল কোর্ট পরিচালনায় নামেন। ওইসময় ড্রাগ নিয়ম অমান্য করায় এক ব্যসায়ীকে ৫শ টাকা জরিমানাও করা হয়। একপর্যায়ে কাঞ্চন মেডিকেল হলে গেলে খবর পেয়ে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক সেখানে উপস্থিত হন। এসময় অপর ওষুধ ব্যবসায়ী গৌরহরি মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী পরিতোষ সাহা গিয়ে ড্রাগ সুপারের বিরুদ্ধে ২০ হাজার টাকা উৎকোচের অভিযোগ আনেন। ফলে বিব্রতকর পরিবেশের তৈরি হয়। এমতাবস্থায় মেয়র মোবাইল কোর্ট পরিচালনা করতে মানা করলে তারা ফিরে আসেন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গৌরহরি মেডিকেল হলে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অতিরিক্ত মূল্যে অবৈধ ভারতীয় ওষুধ প্রতিনিয়তই পাইকারী এবং খুচরা বিক্রির অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ইতোপূর্বে জরিমানা, গ্রাহককে মূল্য ফেরত এমনকি গ্রাহকের হাতে লাঞ্ছিতও হয়েছেন গৌরহরি কর্তৃপক্ষ।এদিকে বিষয়টি নিয়ে পরামর্শ করতে নালিতাবাড়ী কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএ রায়হান সাবেক সভাপতি ডাঃ কিরণ দত্তের ফার্মেসীতে গেলে সেখানে জনৈক ওষুধ ব্যবসায়ী তার সাথে অসদাচরণ করেন। ফলে এ নিয়ে চরম অসন্তোস ও ক্ষোভ প্রকাশ করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু জানান, আমি কোন টাকা নেইনি। উপরন্তু অভিযোগকারী নিজেই আমার বাসায় গিয়ে ৫ হাজার টাকা আমার মায়ের কাছে দেওয়ার চেষ্টা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।
নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক জানান, ড্রাগ সুপার নালিতাবাড়ীতে এসে চাঁদাবাজী করেন। এসব বিষয়ে আমাদের কাছে প্রমাণ আছে। তাই তাকে নিষেধ করা হয়েছে।

Need Ads