ads

বুধবার , ৮ জুন ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিটারজেন্টের প্যাকেটে দেড় কেজি স্বর্ণের গুঁড়া !

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ২:১৪ অপরাহ্ণ

gold

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নিজাম উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে দুটি ডিটারজেন্টের প্যাকেটে গুঁড়া করা এক কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার মধ্যরাতে ওই ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, আটক নিজামের বাড়ি মুন্সীগঞ্জ সদরে। তার বাবার নাম মো. আলী শেখ। মালয়েশিয়া থেকে এমএইচ-১০২ ফ্লাইটে করে সে বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে অনুসরণ করে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও জানান, পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে পাউডারের সঙ্গে স্বর্ণের গুঁড়া পাওয়া যায়। এর পর বালতিতে পানি এনে ডিটারজেন্ট গুলিয়ে চালুনি দিয়ে ছেকে প্রায় এক কেজি ৪০০ গ্রাম স্বর্ণের গুঁড়া পাওয়া যায়। স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads