ads

মঙ্গলবার , ৭ জুন ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্ত: উপজেলা ফুটবলে সদর উপজেলা চ্যাম্পিয়ন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৭, ২০১৬ ১:২৮ অপরাহ্ণ

Sherpur Football Final Photo-1স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্ত: উপজেলা ফুটবল প্রতিযেগিতায় শেরপুর সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন ও নকলা উপজেলা একাদশ রানারআপ হয়েছে। ৬ জুন সোমবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সদর উপজেলা একাদশ ২-১ গোলে নকলা উপজেলা একাদশকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলাটি প্রথমার্ধে গোলশূন্য ছিলো। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের সময় ল সদর উপজেলার রকি মিয়া নকলার ডি-বক্সে জটলার মধ্যে প্রথম গোল করেন। এর ৬ মিনিট পর ফাঁকায় বল পেয়ে সদরের ইমরান দলের পক্ষে দ্বিতীয় গোল করে। এ গোলের পরও হতোদ্যম না হয়ে নকলার খেলোয়াড়রা একের পর এক আক্রমণ চালালে ৪২ মিনিটের মাথায় স্ট্রাইকার রাসেল নকলার পক্ষে একমাত্র গোলটি করেন। এরপর দু’পক্ষ আক্রমন-পাল্টা আক্রমণ করে খেললেও কোন দল আর গোল করতে না পারায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুর সদর উপজেলা একাদশ।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। এসময় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, ডিএফএ সভাপতি মানিক দত্ত, ফুটবল উপ-পরিষদের সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি প্রমুখ বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এবারের আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতায় ৫ উপজেলা ও একটি আদিবাসী দল সহ ৬ টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads