রংপুর সংবাদদাতা : রংপুরের পীরগাছা উপজেলায় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ৫ জানুয়ারী রবিবার ভোররাতে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ইছাহাক আলী (৪০) ও মেরাজুল ইসলাম (৩০)। তারা জামায়াতে ইসলামীর সমর্থক বলে স্থানীয়ভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রবিবার ভোররাতে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে জামায়াত-শিবির কর্মীরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ওই ২ জামায়াতকর্মী মারা যায়।




