শ্যামলবাংলা স্পোর্টস : ২০১৭ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটের এই টুর্নামেন্টে গত বিশ্বকাপের ফাইনালের দুই দল অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
ইংল্যান্ডের কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জ। দেশটির কন্ডিশনের সঙ্গে খুব ভালো পরিচয় আছে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের।
টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে ২ জুন বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ নির্ধারণ ও সূচি প্রকাশ করে আইসিসি। উদ্বোধনী ম্যাচে ১ জুন ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৫ জুন একই ভেন্যুতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ৯ জুন কার্ডিফে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে তারা। ১৪ ও ১৫ জুন হবে আট দলের টুর্নামেন্টের দুই সেমি-ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুন।

‘বি’ গ্রুপে উপমহাদেশের তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গী দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ছাড়া আর সব টেস্ট খেলুড়ে দেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ নিয়ে তৃতীয়বার ইংল্যান্ডে হচ্ছে এই টুর্নামেন্ট।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭ সূচি:
| তারিখ | ম্যাচ | মাঠ |
| ১ জুন | ইংল্যান্ড-বাংলাদেশ | ওভাল |
| ২ জুন | অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড | এজবাস্টন |
| ৩ জুন | শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা | ওভাল |
| ৪ জুন | ভারত-পাকিস্তান | এজবাস্টন |
| ৫ জুন | অস্ট্রেলিয়া-বাংলাদেশ | ওভাল |
| ৬ জুন | ইংল্যান্ড-নিউ জিল্যান্ড | কার্ডিফ |
| ৭ জুন | পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা | এজবাস্টন |
| ৮ জুন | ভারত-শ্রীলঙ্কা | ওভাল |
| ৯ জুন | নিউ জিল্যান্ড-বাংলাদেশ | কার্ডিফ |
| ১০ জুন | ইংল্যান্ড-অস্ট্রেলিয়া | এজবাস্টন |
| ১১ জুন | ভারত-দক্ষিণ আফ্রিকা | ওভাল |
| ১২ জুন | শ্রীলঙ্কা-পাকিস্তান | কার্ডিফ |
| ১৪ জুন | প্রথম সেমি-ফাইনাল | কার্ডিফ |
| ১৫ জুন | দ্বিতীয় সেমি-ফাইনাল | এজবাস্টন |
| ১৮ জুন | ফাইনাল | ওভাল |





