ads

বুধবার , ১ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে টেলিমেডিসিন সেবা কেন্দ্র উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১, ২০১৬ ৭:২২ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর কার্যালয়ের এট্আুই প্রোগ্রামের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রমের আওতায় শেরপুরে মদিনা টেলিমেডিসিন সেবা কেন্দ্র চালু হয়েছে। ১ জুন বুধবার বিকেলে শহরের আখের মামুদ বাজার এলাকায় ওই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. খন্দকার সিদ্দিক-ই-রব্বানী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন। প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের প্রতিনিধি তাসলিমা ইয়াসমীন ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সেবাপ্রার্থী মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই টেলিমেডিসিন সেবা কেন্দ্রের মাধ্যমে প্রতি বুধবার বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

Need Ads