ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলায় ২৮ মে শনিবার নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওয়ার্ল্ড ভিশন’র যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাইকুড়া কমিউনিটি ক্লিনিক, জিগাতলা কমিউনিটি ক্লিনিক, ভারুয়া এফডাব্লিউসি, আয়নাপুর এফডাব্লিউসিসহ বিভিন্ন স্থানে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়। এবারের মাতৃত্ব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “সকল প্রসূতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গীকার”। সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম জয়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুস সামাদ, পাইকুড়া কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মোঃ জাকির হোসেন, নবকলি প্রকল্পের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রহুল আমিন ও সিএইচসিপি মোঃ শাহ আলম প্রমূখ।




