ads

শনিবার , ২১ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুলপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

খবর টি পড়েছেন : ১৮০
ফুলপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ ব্যক্তি নিহত হয়েছে। ২১ এপ্রিল শনিবার ভোররাতের দিকে উপজেলার সাহাপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ওই ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজি জানান, গত ২৪ মার্চ একদল ডাকাত ফুলপুরে অটোচালক জহিরুল হককে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে যায়। ওই মামলার আসামি শাওনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ গভীর রাতে ফুলপুরের সাহাপুরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত শাওনের সহযোগীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ডাকাত দলের এক সদস্য নিহত হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান নেওয়াজি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ রেলওয়েতে ১৪ হাজার পদ খালি পরবর্তী সংবাদ গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads