ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩টি শ্যালোমেশিন জব্দ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৪, ২০১৬ ৮:১৬ অপরাহ্ণ

Nodiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ২৪ মে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে কালঘোষা নদীর গান্ধিগাঁও এলাকা থেকে ৩টি শ্যালোমেশিন জব্দ করা হয়।
জানা যায়, উপজেলার সোমেশ্বরী, কালঘোষা, মহারশি ও মালিঝি নদী থেকে স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযোগ রয়েছে, ক্ষমতাশীন দলের ছত্র-ছাঁয়ায় থেকে এসব অবৈধ বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে বালু লুটপাট চালিয়ে আসছে। ইউএনও সেলিম রেজা এ উপজেলায় যোগদানের পর কয়েকজন বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাও করেন। কিন্তু অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় লেখালেখিও করা হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনও সেলিম রেজা এ অভিযান পরিচালনা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল। ইউএনও সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads