ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ২০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ষড়যন্ত্র করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের জন্য

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৩, ২০১৬ ৫:৫৫ অপরাহ্ণ

RATRI-

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : মোসাদের সঙ্গে সম্পর্ক রেখে বিএনপি ষড়যন্ত্র পাকাপোক্ত করেছে। তাই প্রকাশ্যেই স্বীকার করছে ষড়যন্ত্রের কথা। এই ষড়যন্ত্র করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা বদলের জন্য।  তাই তাদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে পুরো জাতিকে।

সোমবার (২৩ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও ধর্ম বিশেষজ্ঞরা।

Shamol Bangla Ads

‘রাজনীতিতে ষড়যন্ত্র ও বাংলাদেশের নিরাপত্তা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট।

গোলটেবিল আলোচনায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, পশ্চিমা যেসব দেশ বাংলাদেশকে মেনে নেয়নি, ৫ জানুয়ারির নির্বাচনকে মেনে নেয়নি, তারাই আজ ষড়যন্ত্র করছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক ভিসি একে আজাদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানুর রহমান, অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তথ্য উপদেষ্টা দ্য ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সুপ্রিম কোর্টের আইনজীবী শ. ম রেজাউল করিম, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হাসান তারেক চৌধুরী প্রমুখ।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার।

Need Ads