ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ইউএও‘র ক্ষোভ : ব্যাপক অনিয়মের অভিযোগ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৩, ২০১৬ ২:০১ অপরাহ্ণ

u.n.o visite

Shamol Bangla Ads

 

স্টাফ রির্পোটার ॥ ২২ মে রবিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় আকস্মিক পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা ক্ষোভ প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন মেডিকেল অফিসার থাকার কথা। কিন্তু কর্মরত রয়েছে ৭ জন। তিনি পরিদর্শনে গিয়ে ৭ জন মেডিকেল অফিসারের মধ্যে ৫ জন মেডিকেল অফিসারকে অনুপস্থিত দেখতে পান। এছাড়াও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয় গত ১৭ মে মঙ্গলবার থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি ছুটিতে আছেন নাকি অন্য কোন কারনে কর্মস্থলে অনুপস্থিত এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয় ঝিনাইগাতীতে যোগদানের পর থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে। দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসাররা তাদের ইচ্ছে মতো স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন আর চলে যান। ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি ভাল থাকলেও মেডিকেল টেকনোলজিষ্ট আব্দুল জলিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়কে ম্যানেজ করে কর্মস্থলে অনুপস্থিত থেকে সরকারী বেতন ভাতা ভোগ করছেন। এর ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। ইউএনও মোহাম্মদ সেলিম রেজা আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সেবার এমন চিত্র দেখতে পেয়ে হতাশ হয়ে যান এবং তিনি বিষয়টি জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান।

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেনের কাছে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়ের অনুপস্থিত সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ডাঃ সাইফুল ইসলাম জয় ছুটিতে আছেন কিনা তা আমার জানা নেই।

 

 

Need Ads