ads

বৃহস্পতিবার , ১৯ মে ২০১৬ | ২০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইজিপ্ট এয়ারের নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ১৯, ২০১৬ ৮:৪৫ অপরাহ্ণ

paris_21শ্যামলবাংলা ডেস্ক : এবারে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৬ জন আরোহীসহ মিসরের বিমান সংস্থা ইজিপ্টএয়ারের নিখোঁজ হওয়া উড়োজাহাজটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে উদ্ধৃত করে ১৯ মে বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্যারিসে এক সংবাদ সম্মেলনে ওলাঁদ বলেন, ‘যত তথ্য পাওয়া গেছে সেগুলো ইঙ্গিত দিচ্ছে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে।’
এর আগে ইজিপ্টএয়ার কর্তৃপক্ষ জানিয়েছিল, ৫৬ জন যাত্রী ও ১০ ক্রুসহ তাদের কায়রোগামী একটি বিমান নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়ার সময় ভূমি থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল।
এক কর্মকর্তা জানান, মিসরের আকাশসীমায় প্রবেশের পর আরও প্রায় ১০ মাইল পথ অতিক্রমের করে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে ফ্লাইট এমএস৮০৪-এর সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে গত মার্চ মাসে ইজিপ্টএয়ারের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী একটি উড়োজাহাজ ছিনতাই করা হয়েছিল। উড়োজাহাজটিকে জোরপূর্বক গতিপথ পরিবর্তন করে সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়। সেখানে ছিনতাইকারী তার সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানায়। বিমানবন্দরে ছয় ঘন্টা শেষে শান্তিপূর্ণভাবেই ওই জিম্মি নাটকের অবসান ঘটে।
এবার ইজিপ্টএয়ারের বিমানটি নিখোঁজ হওয়ার পর অনুসন্ধান অভিযানে ফ্রান্স নৌকা ও বিমান পাঠিয়ে সহায়তার ঘোষণা দেয় এবং কায়রোতে ফরাসি দূতাবাসে খোলা হয় ক্রাইসিসি সেল। জরুরি বৈঠকে বসেন ফরাসি প্রেসিডেন্ট।
ইজিপ্টএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এমএস৮০৪ ফ্লাইটের ৫৬ যাত্রীর মধ্যে ১৫ ফরাসিসহ ২৫ জন বিদেশি ছিলেন। বাকিদের মধ্যে ইরাকের দুজন এবং ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, পর্তুগাল, সৌদি আরব, কুয়েত, আলজেরিয়া ও সুদানের একজন করে নাগরিক ছিলেন। এ বিষয়ে আরও তথ্য পাওয়া মাত্রই তা সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, বিশ্বব্যাপী যাত্রীবাহী ফ্লাইটের গতিপথ অনুসরণকারী ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিমানটি এ৩২০ মডেলের একটি এয়ারবাস।
বিমানটি বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯মিনিটে প্যারিস থেকে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার মিসরের স্থানীয় সময় রাত ৩টায় কায়রোতে অবতরণের কথা ছিল বিমানটির।

Need Ads