ads

মঙ্গলবার , ১৭ মে ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বজ্রপাতে নিহত ৮১ জনকে সহায়তা দিচ্ছে সরকার

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৭, ২০১৬ ১:৪১ অপরাহ্ণ

Mayaশ্যামলবাংলা ডেস্ক : আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে বাংলাদেশে বজ্রপাতের ঘটনা ঘটছে জানিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেছেন, প্রাকৃতিক এ দুর্যোগে দু’দিনেই ৮১ জনের মৃত্যু হয়েছে। ১৭ মে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান তিনি। তিনি জানান, গত বৃহস্পতি ও শুক্রবার বজ্রপাতে দেশের ২৬ জেলায় ৮১ জন মারা গেছেন। নিহতদের পরিবারকে ১০ থেকে ২৫ হাজার টাকা বিতরণের মাধ্যমে এ পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে।
এছাড়া আহতদেরকে সাড়ে ৭ হাজার টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হয়। গত বছরের ২৭ আগস্ট মন্ত্রণালয় বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। গত ১২ ও ১৩ মে সারা দেশে বজ্রপাতে নারী-শিশুসহ ৮১ জনের মৃত্যু হয়েছে। কালবৈশাখী ঝড়ে মারা গেছেন আরও ৫ জন।
বজ্রপাতকে ইতোমধ্যে দুর্যোগ ঘোষণা করা হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, নিহতদের ১০ থেকে ২৫ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার কো-অর্ডিনেশন সেন্টারের (এনডিআরসিসি) তথ্য অনুযায়ী, বজ্রপাতে নিহত ৮১ জনের মধ্যে ৫৫ জনই মাঠে অবস্থানের সময় মারা গেছেন। এমন বজ্রপাতকে নজিরবিহীন উল্লেখ করে মায়া বলেন, বজ্রপাতের বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!