ads

সোমবার , ১৬ মে ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় শেরপুর সরকারি কলেজ সেরা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ১৬, ২০১৬ ১:২৩ অপরাহ্ণ

Digital Fair Stallস্টাফ রিপোর্টার : ময়মনসিংহ বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় শেরপুর সরকারি কলেজ শিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম আলম শেরপুর সরকারি কলেজের প্রতিনিধির হাতে সেরা স্বীকৃতির ক্রেস্ট তুলে দেন। ওইসময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিনসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ১২-১৩ মে দইদিনব্যাপী ময়মনসিংহ জিমনেশিয়াম ভবনে এ বিভাগীয় ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে এবং স্বল্প খরচে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ক্ষেত্রে কি কি কার্যক্রম পরিচালনা করছে এবং সেই সাথে নতুন কি কি উদ্ভাবনীমূলক কাজ করছে তা প্রদর্শন করাই ছিলো এ ডিজিটাল মেলার উদ্দেশ্য।
মেলায় শেরপুর সরকারি কলেজ বাস্তবায়নকৃত যেসকল ডিজিটাল সেবা ও উদ্ভাবনীমূলক কাজসমূহ প্রদর্শন করেছে তার মধ্যে ছিলো- ডিজিটাল কনটেন্ট তৈরী ও কম্পউটার পরিচালনার উপর কলেজের সকল শিক্ষককে পর্যায়ক্রমে ইনহাউজ ট্রেনিং প্রদান। ডিজিটাল কনট্যান্ট ও মালিটিমিডিয়ার মাধ্যমে পাঠদান, কলেজ ক্যাম্পাসকে ওয়াইফাই নেটওয়ার্কের আনা। কলেজের সকল বিভাগে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান, শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সকল প্রকার ফি জমা, লেনদেন ও সেবা প্রদান। শিক্ষার্থীদের জন্য অনলাইনে ডিজিটাল কনটেন্ট আপলোড ও ডাউনলোডের ব্যবস্থা। এনড্রয়েড মোবাইল অ্যাপস-এর মাধ্যমে ক্লাসে মডেল টেস্ট গ্রহণ ও তাৎক্ষণিক ফলাফল প্রদান। শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরী করার জন্য বিভিন্ন সহশিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনা করা।
এ ডিজিটাল মেলায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, উপজেলা ই-তথ্য সেবা, ব্যাক্তিগত/প্রাতিষ্ঠানিক পর্যায়ের উদ্ভাবক, সরকারি ভূমি অফিস সহ বিভিন্ন ক্যাটাগরীতে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মোট ৪৪টি স্টল ছিল। মেলার উদ্বোধন করেছিলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

Need Ads