ads

সোমবার , ২ মে ২০১৬ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দিনমজুর হত্যা মামলায় ২ আদিবাসী যুবক রিমান্ডে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২, ২০১৬ ৭:৪১ অপরাহ্ণ

Remandস্টাফ রিপোর্ট‍ার : শেরপুরের নালিতাবাড়ীতে হুমায়ুন কবির (৪০) নামে এক দিনমজুর হত্যা মামলায় ২ আদিবাসী যুবকের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২ মে সোমবার দুপুরে উভয় পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া জাহান ওই রিমান্ড মঞ্জুর করেন। এরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রূপনারায়ণকুড়া ইউনিয়নের সিংগারপাড় গ্রামের ধীরেন্দ্র সাংমার ছেলে প্রাণ মারাক (৩০) ও সনাতন গ্রামের রাদিং মারাকের ছেলে আসং মারাক (৩৫)। এর পরপরই মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ওই ২ যুবককে নালিতাবাড়ী থানায় নিয়ে যান।
উল্লেখ্য, ২৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ীর সীমান্তবর্তী মির্জাবাজার সিঙ্গারপাড় গ্রামের দরিদ্র তমিজ উদ্দিনের দিনমজুর ছেলে হুমায়ুন কবির বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরেনি। সকালে বাড়ির অদূরে একটি ব্রিজের নিচে খালে তার লাশ পাওয়া যায়। ওই ঘটনায় তার স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ শনিবার দুপরে আসং মারাককে ও শুক্রবার রাতে প্রাণ মারাককে গ্রেফতার করে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করে।

Need Ads