ads

বুধবার , ১১ মে ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ধান ওড়াতে গিয়ে কৃষাণীর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০১৬ ৮:০০ অপরাহ্ণ

mitthufনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ধান ওড়াতে গিয়ে শ্যালো মেশিনের পাখায় শাড়ি পেচিয়ে রুবি আক্তার (৫০) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। ১১ মে বুধবার বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘাগলাজানি গ্রামে ওই ঘটনা ঘটে। রুবি আক্তার স্থানীয় আজম আলীর স্ত্রী।
জানা যায়, উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘাগলাজানি গ্রামে বিকেলে শ্যালো মেশিনে পাখা লাগিয়ে ধান ওড়ানোর সময় রুবি আক্তারের পড়নের শাড়ি পাখায় জড়িয়ে যায়। ওইসময় পাখার আঘাতে রুবির মাথার বাম পাশ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বামী আজম আলী স্ত্রীকে রক্ষা করতে গেলে পাখার আঘাতে তার ডান হাতের দুটি আঙুল কেটে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান জানান, ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবগত করা হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!