ads

রবিবার , ৮ মে ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবশিষ্ট ৪ ইউপির নির্বাচন ৪ জুন

শ্যামলবাংলা ডেস্ক
মে ৮, ২০১৬ ৬:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : ষষ্ঠ দফার আওতায় আগামী ৪ জুন অনুষ্ঠিত হচ্ছে শেরপুরের অবশিষ্ট ৪ ইউপির নির্বাচন। শ্রীবরদী উপজেলার ওই ৪টি ইউনিয়ন হচ্ছে রানীশিমুল, তাতিহাটী, গোসাইপুর ও ভেলুয়া। আর এর মধ্য দিয়েই শেষ হবে জেলার ৫২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফার আওতায় ইতোমধ্যে অন্য ৪৮টি ইউনিয়নের নির্বাচন শেষ হয়েছে।
জানা যায়, ৭ মে শনিবার কেন্দ্রীয়ভাবে ষষ্ঠ দফায় অনুষ্ঠেয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নে দলের মনোনয়ন পেয়েছেন মোঃ মাসুদ রানা, তাঁতীহাটি ইউনিয়নে মোঃ আসাদ উল্লাহ বিল্লাল, গোসাইপুর ইউনিয়নে মোঃ শাহজামাল ইসলাম আশিক ও ভেলুয়া ইউনিয়নে মোঃ রেজাউল করিম। উল্লেখ্য, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের মতামত নিয়ে জেলা আওয়ামী লীগ তাতিহাটী ইউনিয়নে এডভোকেট মঞ্জুরুল ইসলামকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করে। কিন্তু শেষ পর্যায়ে নানাবিধ সমস্যার কারণে ওই প্রার্থীতা পরিবর্তনের সুপারিশ যায় কেন্দ্রে।
অন্যদিকে বিএনপি থেকে ভেলুয়া ইউনিয়নে আব্দুল করিম, গোসাইপুর ইউনিয়নে জোবায়ের রহমান, তাতিহাটী ইউনিয়নে আব্দুল হালিম ও রানীশিমুল ইউনিয়নে আহসান উল্লাহকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে ওই ৪ ইউনিয়নের নির্বাচনে ৩ মে থেকে ১০ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময়সীমা রয়েছে। ইতোমধ্যে ৮ মে পর্যন্ত চেয়ারম্যান পদে ১০ এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!